ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সিনেমায় আসার আগে রাজের কাছেই থাকতেন পরীমণি?

    সিনেমায় আসার আগে রাজের কাছেই থাকতেন পরীমণি?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে গ্ল্যামার জগতে নিয়ে আসেন রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ। পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী। রাজের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ।

    ঢাকার বনানীর ১৯/এ নম্বরের সড়কে ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকার বাসা। তার পাশেই ৭ নম্বর সড়কের জি-ব্লকে থাকেন প্রযোজক রাজ। বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমণির বাড়িতে যখন র‌্যাবের অভিযান চলছিল, খবর পেয়ে রাজ তার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে বাড়ির সামনে র‌্যাব সদস্যদের উপস্থিতি থাকায় রাজ পালাতে পারেননি।


    বুধবার (৪ আগস্ট) রাতে অভিযানে থাকা র‌্যাবের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

    তারা জানান, পরীমণির বাসায় অভিযান দেখে পালানোর চেষ্টা করেছিলেন রাজ। তবে র‌্যাব সদস্যদের উপস্থিতি দেখে তিনি পালানোর সুযোগ পাননি। পরীমণির বাসায় অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাব। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর-দফতরে নেওয়া হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে বনানীর লেক ভিউ-এর ৭ নম্বর সড়কে রাজের বাসায় অভিযান শুরু করে র‍্যাব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ