ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • খুলনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৮১৭

    খুলনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ৮১৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৮১৭ জনের।

    বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (০৪ আগস্ট) বিভাগে ৩৫ জনের মৃত্যু এবং ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

    স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে ছয় জন, খুলনা ও মেহেরপুরে চারজন করে, মাগুরা ও ঝিনাইদহে তিনজন করে, বাগেরহাট ও নড়াইলে দুই জন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

    খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯৭ হাজার ৬৯৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ হাজার ৩২০ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ