ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সিলেটে একদিনে মৃত্যু আরও ১৩, সনাক্ত ৭৩১

    সিলেটে একদিনে মৃত্যু আরও ১৩, সনাক্ত ৭৩১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৩১ জন।

    বৃহস্পতিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ১২ জন রয়েছেন সিলেট জেলার এবং হবিগঞ্জের ১ জন।

    এছাড়া করোনা আক্রান্ত ৭৩১ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৮৯ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ১৩৫ ও মৌলভীবাজারে ৯১ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও ৫৬ জন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত্য হয়েছে ৭৬১ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৭৪ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৬ জন, মৌলভীবাজারে ৬১ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে।

    আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭৫ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৪২ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন। এছাড়া বিভাগের চার জেলার আরও ২৮৯ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ১৬৯ জন। উপসর্গ নিয়ে ১১২ জন এবং আইসিইউতে রয়েছেন ৮ জন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ