ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ১৭ মৃত্যু

    রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ১৭ মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার ৩ জন করে, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। ৬ জন করোনা পজিটিভ, ৮ জন উপসর্গ নিয়ে এবং ৩ জন করোনা নেগেটিভ হবার পর মারা যান।

    বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়।

    রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৯ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯১জন।

    এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৯৩টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৩ দশমিক ৭১শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৮৩ নমুনায় ৩২ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৭ দশমিক ৪৮ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ