ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ইতিহাসের এই দিনে

    ইতিহাসের এই দিনে
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃস্পতিবার, ৫ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ এবং ২১ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়।

    ঘটনাবলী
    ১৮৯২ - ‘দি ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়।
    ১৯০৫ - বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।
    ১৯১৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থা প্রবর্তিত হয়।
    ১৯২২ - জার্মানি ত্যাগ করে আইনস্টানের আমেরিকায় আশ্রয় গ্রহণ।
    ১৯২৪ - তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়।
    ১৯৪৭ - পূর্ববঙ্গ পার্লামেন্টারি দলের নেতা নির্বাচনে খাজা নাজিমুদ্দিনের কাছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরাজয়।
    ১৯৪৯ - দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে ছয় হাজার মানুষ নিহত হয়।
    ১৯৬০ - আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
    ১৯৬২ - নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরিন হন। ১৯৯০ সাল পর্যন্ত তাঁকে জেলখানায় কাটাতে হয়।
    ১৯৬৩ - ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৬৪ - উত্তর ভিয়েতনামের টমকিন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপক বোমাবর্ষণ করে।
    ১৯৬৫ - পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হয়।
    ১৯৭৭ - ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী আমির আব্বাস হোয়াইদাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়।
    ২০০২ - স্যার মাইকেল সোমারে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী নির্বাচিত।
    ২০০৩ - ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়িবোমা হামলা হয়।
    ২০১৯ - ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা তথা অনুচ্ছেদ ও সংলগ্ন ৩৫এ ধারা বাতিল ঘোষণা করে। সেই সাথে জম্মু ও কাশ্মীর রাজ্য বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ রাজ্য গঠন ঘোষণা করে।

    জন্ম
    ১৮০২ - নিল্‌স হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।
    ১৮৫০ - গি দ্য মোপাসঁ, একজন বিখ্যাত ফরাসি কবি গল্পকার ও ঔপন্যাসিক। (মৃ.০৬/০৭/১৮৯৩)
    ১৮৮৯ - কমরেড মুজফ্‌ফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির নেতা। (মৃ.১৮/১২/ ১৯৭৩)
    ১৯০৪ - অতুল সুর, বিশিষ্ট ইতিহাসবিদ,নৃতাত্ত্বিক, অর্থনীতিবিদ,লেখক ও কলকাতা বিশেষজ্ঞ।(মৃ.১৯৯৯)
    ১৯০৬ - জন হিউস্টন, আইরিশ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা। (মৃ. ১৯৮৭)
    ১৯৩০ - নীল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, প্রথম মানুষ যিনি চাঁদে অবতরণ করেন।(মৃ.২৫/০৮/২০১২)
    ১৯৪০ - অধ্যাপক ড. অণুপম সেন - উপাচার্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়; সমাজবিজ্ঞানী এবং একুশে পদক বিজয়ী।
    ১৯৪৯ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল
    ১৯৬৮ - মারীন ল্য পেন, ফরাসি রাজনীতিবিদ।
    ১৯৭৫ - কাজল, ভারতীয় অভিনেত্রী।
    ১৯৯১ - সোহাগ গাজী, বাংলাদেশী ক্রিকেটার।

    মৃত্যু
    ১৭৭৫ - মহারাজা নন্দকুমার, বৃটিশ ভারতে কর কর্মকর্তা।(জ.১৭০৫)
    ১৮৯৫ - সমাজতন্ত্র ও মার্কসবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিখ এঙ্গেলস।
    ১৯৩২ - অতুল সেন, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
    ১৯৬২ - মেরিলিন মনরো,বিংশ শতাব্দীর একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী, যৌন আবেদক ও পপ আইকন ছিলেন।(জ.০১/০৬/১৯২৬)
    ১৯৭৫ - কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর।
    ১৯৭৭ - নোবেলজয়ী [১৯৩২] ব্রিটিশ শারীরতত্ত্ববিদ এডগার অ্যাড্রিয়ান।
    ১৯৮৩ - বিমান দুর্ঘটনায় বাংলাদেশের বহুল আলোচিত মহিলা বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।
    ১৯৮৭ - ইরানের বিমান বাহিনীর পাইলট মেজর জেনারেল আব্বাস বাবায়ী ইরাকের আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় মারা যান।
    ২০০০ - আলেক গিনেজ, ইংরেজ অভিনেতা। (জ. ১৯১৪)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ