ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চার্জার খুলতে গিয়ে অটোরিকশাচালকের মৃত্যু

    চার্জার খুলতে গিয়ে অটোরিকশাচালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামান নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার পূর্ব কুকুয়া গ্রামে।


    জানা গেছে, উপজেলার পূর্ব কুকুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে অটোরিকশাচালক নুরজামান মঙ্গলবার রাতে নিজের ঘরে অটোরিকশার ব্যাটারি চার্জে লাগিয়ে দেন। বুধবার সকালে তিনি ওই গাড়ির ব্যাটারির চার্জার খুলতে গেলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকার শুনে তার স্ত্রী তাসলিমা বেগম বিদ্যুতের মূল সুইচ বন্ধ করে দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক হিমাদ্রী রায় তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত অটোরিকশাচালকের স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গাড়ির ব্যাটারির চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আমার স্বামী মারা গেছেন। 

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হিমাদ্রী রায় বলেন, নুরজামানকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন।

    আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, পবিরারের দাবির প্রেক্ষিতে নরজামানের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ