ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • অক্সিজেনের অভাবে মারা গেলেন অক্সিজেন ব্যবসায়ী

    অক্সিজেনের অভাবে মারা গেলেন অক্সিজেন ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ব্যবসায়ী মিসকাতুল ইসলাম মিলন শিকদার। মঙ্গলবার (৩ জুলাই) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    তিনি বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত অ্যাডভোকেট নুরুল ইসলাম শিকদারের ছেলে। পেশায় একজন অক্সিজেন ব্যবসায়ী ছিলেন । 

    মিসকাতুল ইসলাম মিলন শিকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসক মেহেদী হাসান । জানা গেছে ৪ দিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে ঐ হাসপাতালে ভর্তি হন মিসকাতুল ইসলাম মিলন শিকদার। চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার রাতে গুরুতর অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয় । এসময় হঠাৎ ব্যবহারিক অক্সিজেন কমে গেলে মিসকাতুল ইসলাম মিলন শিকদার মৃত্যু বরন করেন বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ। 

    এ ছাড়াও তিনি এ্যাজমা রোগী ছিলেন বলে জানা গেছে। জানা যায়, মিসকাতুল ইসলাম মিলন শিকদারের বাড়ি পশ্চিম বরগুনা । তার বরগুনার সদর রোডে অক্সিজেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। প্রতিদিন গভীর রাত পযর্ন্ত তিনি অক্সিজেন সরবরাহ রেখে করোনা রোগীদের সেবা দিতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুটি পুত্র সন্তান রেখে যান । 

    বুধবার দুপুরে উপজেলা মসজিদে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় । বরগুনা জেনারেল হাসপাতালের করোনা চিকিৎসক মেহেদী হাসান তার ফেসবুক পোস্টে লিখেছেন ভর্তির দিন অক্সিজেন স্যাচুরেশন ৭৫% কিন্তু মিলন সাহেবের একটাই আকুতি ছিল, স্যার কাশিটা একটু কমাইয়া দিন বাড়িতে যাবো। কাল দুপুরেও  মিনিটে ৩৫ লিটার অক্সিজেন চলা অবস্থায় বাড়িতে যাওয়ার প্রবল বাসনা ছিল। নিজে অক্সিজেন সিলিন্ডারের ব্যবসা করতেন সেই অক্সিজেনের অভাবেই মৃত্যুমুখে পতিত হলেন তিনি। পৃথিবী আজ খুব অসহায়...
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ