ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • 'ব্যর্থতা ঢাকতে টিকা নিয়ে সরকার উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে'

    'ব্যর্থতা ঢাকতে টিকা নিয়ে সরকার উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে'
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে দেশে দুই ডোজ টিকা নেওয়া মানুষের সংখ্যা কোটির নিচে উল্লেখ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, কোভিড টাস্কফোর্সের রিপোর্ট অনুযায়ী টিকাদান কর্মসূচিতে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে টিকা কর্মসূচিতে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ।

    তিনি বলেন, সারাবিশ্ব যখন টিকা দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করছে, তখন টিকাদানে ব্যর্থতার দায় এড়াতে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

    বুধবার (৪ আগস্ট) এক ভিডিও বার্তায় জাপা চেয়ারম্যান এসব কথা বলেন।

    সরকারের মন্ত্রীদের বক্তব্যে দেশবাসী বিভ্রান্ত হচ্ছেন বলে মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, টিকা না নেওয়া ১৮ বছরের বেশি বয়সীরা বের হলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা- গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর এমন ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিবৃতি দিয়েছে। অপরিকল্পিত, অদূরদর্শী এবং সমন্বয়হীনতার কারণে বারবার এমন ঘটনা ঘটছে। মন্ত্রীদের বক্তব্যে বিভ্রান্ত হচ্ছে দেশবাসী। একইসঙ্গে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে মানুষ।

    জিএম কাদের বলেন, এখন টিকা দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারিত করা হয়েছে। সেক্ষেত্রে কীভাবে ১৮ থেকে ২৪ বছর বয়সী গার্মেন্টস শ্রমিক কারখানায় যাবে? এ বয়সের গণপরিবহনের শ্রমিক কীভাবে কাজে বের হবে? অথবা এ বয়সী দোকানি কীভাবে দোকান খুলবে?
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ