ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইন্দুরকানীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

    ইন্দুরকানীতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পানিতে ডুবে নাজমুল হোসেন (০৭) ও সুরাইয়া আক্তার (০৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

    নিহত নাজমুল হোসেন ও সুরাইয়া আক্তার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সরোয়ার হোসেনের সন্তান। 

    পরিবারের সদস্যরা জানান, পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নিজেদের বাড়ির উঠানে নাজমুল ও সুরাইয়া খেলাধুলা করছিল। পরে পরিবারের সকলের অগোচরে তারা দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক সময় তাদের না দেখতে পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

    ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৈয়বুর রহমান জানান, মৃত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছিল পরিবারের লোকজন।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ