ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সৌখিন জেলের জালে আটকা পরলো বিরল প্রজাতির ‘সাকার ফিস’

    সৌখিন জেলের জালে আটকা পরলো বিরল প্রজাতির ‘সাকার ফিস’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদুৎ সাওজাল (৩৫) নামে এক সৌখিন জেলের জালে মঙ্গলবার আটকা পরলো বিরল প্রজাতির “সাকার ফিস” নামে একটি মাছ। বিরল প্রজাতির এ মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভীর জমায়। 

    বিদুৎ সাওজাল মঠবাড়িয়া পৌর শহরের ৭.৮.৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর মঞ্জু রানীর ছেলে। বিদুৎ সাওজাল জানান, প্রতিবছর শখেরবসে তিনি বাড়ির সামনের জলাশয় জাল পেতে মাছ ধরেন। সম্প্রতি অব্যহত ভারী বর্ষণে এলাকার মাঠ-ঘাট পানিতে তলিয়ে গেলে শখেরবসে সোমবার রাতে বাড়ির সামনের জলাশায় মাছ শিকারের জন্য জাল ফেলে। 

    মঙ্গলবার সকালে ওই জাল তুলত গেলে রুই,পুটি, তেলাপিয়া ও শোলসহ অসংখ্য মাছের পাশাপশি বিরল প্রজাতির ‘সাকার ফিস’ নামের মাছটি ভেসে ওঠে। মাছটি ১৬ ইঞ্চি লম্বা ও ৮০০ গ্রাম ওজনের। বিরল প্রজাতির এ ধরা পরা খবর মূহুর্তে ছড়িয়ে পরলে মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা তার বাড়িতে ভীর জমায়। 

    স্থানীয় বাসিন্দা ফাহিমা আক্তার জানান, এ রকমের মাছ দেখে আমি প্রথমে ভয় পেয়েছিলাম। কারন এর আগে এ রকমের মাছ দেখিনি এবং মাছের নামটিও জানা ছিলো না। মঠবাড়িয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম জানান, ‘সাকার ফিস’ নামের বিরল প্রজাতির মাছটি বন্যার পালিতে ভেসে এসেছে। মাঝে-মাঝে এধরনের মাছ আটক হবার খবর পাওয়া যায়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ