ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • রাজশাহী মেডিকেলে মৃত্যু আরও ১৫

    রাজশাহী মেডিকেলে মৃত্যু আরও ১৫
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ হয়ে এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা যান।

    সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৫ জন, নওগাঁর ২ জন এবং নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

    তিনি জানান, উল্লেখিত সময়ে করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৯০ জন।

    শামীম ইয়াজদানী আরও জানান, আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৭দশমিক ১৭ শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের ৯৪ নমুনায় ৩১ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ৩২ দশমিক ৯৮ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ