ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে ২শ টাকা কেজিতে কাটা ইলিশ!

    পিরোজপুরে ২শ টাকা কেজিতে কাটা ইলিশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে মাইকিং করে ২শ টাকা কেজি দরে কাটা ইলিশ (কেটে পিস করে) বিক্রি করা হচ্ছে। মাহেন্দ্রা গাড়িতে করে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ মাছ বিক্রি করা হয়। 

    দামে কম ও কোটার কোনো কাজ না থাকায় একশ্রেণির ক্রেতা ওই মাছ কিনছেন বেশ আগ্রহ করে। রোববার সকালে উপজেলার কালিবাড়ি এলাকার পুরাতন গ্রামীণ ব্যাংকের সামনে বসে ওই মাছ বিক্রি করছেন বিক্রেতারা। 

    সরেজমিন দেখা গেছে, একটি মাহেন্দ্রা গাড়িতে করে তিনজন ওই মাছ বিক্রি করছেন। গাড়িতে ৬টি কার্টনে ভরা ওই মাছ। স্থানীয় একশ্রেণির নিম্নআয়ের লোকজন ওই মাছ ক্রয় ও তা দেখতে ভিড় করছেন। আবার কেউ বিদেশি মাছ ও অস্বাস্থ্যকর বলে তা ক্রয় না করে চলে যাচ্ছেন। 

    কাটা ইলিশ মাছ বিক্রয় সম্পর্কে জানতে চাইলে ওই মাহেন্দ্রা গাড়িতে থাকা  বিক্রেতা সুমন হাওলাদার জানান, তারা খুলনার ‘রূপসা সীমুল’ নামের একটি কোম্পানির বেতনভুক্ত হিসেবে কাজ করেন। তাদের মতো আরও ৩ হাজারেরও বেশি গাড়িতে প্রায় ১০ হাজার লোক প্রতিদিন বিভিন্ন স্থানে এ মাছ বিক্রি করছেন। 

    মাছ ক্রেতা সুকলা বিশ্বাস জানান, বাজারে এক কেজি ছোট ইলিশ (জাটকা) ক্রয় করতে গেলে ৫শ থেকে ৬শ টাকা লাগে। কিন্তু এখানে বিক্রি করা  মাছগুলো দেখতে বেশ টাটকা। কোটা ও সাইজেও বেশ বড় এবং দাম বেশ কম তাই এক কেজি কিনলাম।  

    উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মণ্ডল জানান, এ মাছগুলো কতটা  স্বাস্থ্যসম্মত তা আমার জানা নেই। তবে এমন মাছ বিক্রির খবর এর আগে শুনিনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ