ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • মঠবাড়িয়ায় ভারী বর্ষণে পানের বরজ-মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি 

    মঠবাড়িয়ায় ভারী বর্ষণে পানের বরজ-মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সহস্রাধিক মাছের ঘের ডুবে যাওয়ার পাশাপশি পানের বরজ, সবজি বাগান ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সকল ক্ষতি হওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।

    রোববার উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, চাষিরা বাঁধ দিয়ে পানের বরজ থেকে মেশিন ও বালতি-গামলার মাধ্যমে পানি সরানোর চ্ষ্টো করছেন। অবশিষ্ট মাছ আটকাতে পুকুর ও ঘেরের চারিপাশে নেট ও বাঁধ দিচ্ছেন।

    উপজেলার জানখালী গ্রামের গফ্ফার ও ছগীর হাওলাদার জনান, অব্যাহত বর্ষণে তাদের এলাকার রাস্তা বিলীন হয়ে গেছে, ৩টি পুকুরের মাছ বেরিয়ে যাওয়ায় ৩ লাখ ও সবজি ক্ষেত নষ্ট হওয়ায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

    উত্তর শাখারীকাঠি গ্রামের কালাম হাওলাদার জানান, বিভিন্ন এনজিও এবং জমির ওপর টাকা এনে ৬ লাখ টাকা ব্যয় করে দুটি ঘের ও দুটি পানের বরজ করেছেন। বৃষ্টির কারণে তার সবকিছু শেষ হয়ে গেছে। রনজিৎ রায় বলেন, তার দুটি পানের বরজ নষ্ট হওয়ায় ও একটি পুকুরের মাছ বেরিয়ে যাওযায় ৩ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। হৃদয় এদবর, নয়ন রায়, বিকাশ মন্ডল, হৃদয় রায়, এমাদুল হাওলাদার, ফারুক আকন একই ভাবে জানান, তাদের পুকুরের মাছ বেরিয়ে যাওয়ায় এবং পানের বরজ নষ্ট হওয়ায় লাখ-লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। সরকারি সহযোগিতা পেলে তারা হয়তে কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন।

    মঠবাড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ সওকত হোসেন ব্যাপক ক্ষয়-ক্ষতির সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি প্রণোদনা আসলে তালিকা করে কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ