ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যু আরও ১৮

    রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে মৃত্যু আরও ১৮
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    এদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, পাবনা ও নওগাঁর ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ, ৭ জন উপসর্গ নিয়ে এবং ৫ জন নেগেটিভ হবার পর মারা যান।

    রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৮জন।

    এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৮টি নমুনা পরীক্ষায় ১৪০ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩২ দশমিক ৭১শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৫ নমুনায় ৫১ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৫৩ দশমিক ৬৮ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ