ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আমাদের সত্যিকারের বন্ধু জাপান : মোমেন

    আমাদের সত্যিকারের বন্ধু জাপান : মোমেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, প্রয়োজনের সময়ে জাপান প্রমাণ করেছে তারা আমাদের সত্যিকারের বন্ধু।

    শনিবার (৩১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাপান আমাদের পুরনো বন্ধু। জাপান প্রমাণ করেছে তারা আমাদের সত্যিকারের বন্ধু। তারা আমাদের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়িয়েছে। জাপান সরকার আমাদের ৩০ লাখ টিকা দিচ্ছে। আমরা এগুলোর মধ্যে আজ (শনিবার) ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা পেয়েছি। টিকার জন্য জাপানকে ধন্যবাদ। আমরা জাপানের প্রতি কৃতজ্ঞ। তারা বিনা পয়সায় আমাদের টিকা দিচ্ছে।’

    জাপান সামনের দিনে বাংলাদেশকে আরও টিকা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. মোমেন।

    শনিবার জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে পৌঁছেছে। আগামী ৩ আগস্ট আসবে উপহারের আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।

    এর আগে, গত ২৪ জুলাই জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। সব মিলেয়ে এখন পর্যন্ত জাপান থেকে ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা দেশে এসেছে।

    করোনাকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে মোমেন বলেন, ‘করোনা খুব বড় সমস্যা। এটা বৈশ্বিক সমস্যা। এটা একটি দেশের পক্ষে সমাধান করা সম্ভব না। বিশ্বের সবগুলো দেশে টিকা নিশ্চিত না করতে পারলে কেউই নিরাপদ নয়।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ