ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পাম অয়েলের দাম বেড়েছে

    পাম অয়েলের দাম বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফের বেড়েছে মালয়েশিয়ার পাম অয়েলের দাম। এর মাধ্যমে ভোজ্যতেলটির দাম পরপর দুই সপ্তাহ ধরে বেড়েছে। ভোজ্যপণ্যটির বৈশ্বিক সরবরাহ কমে যাওয়া এবং বিপরীতে চীনে পাম অয়েলের প্রচণ্ড চাহিদা এর মূল্যে প্রভাব ফেলেছে। চলমান বাজারের পাশাপাশি ভোজ্যপণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্যও বেড়েছে। খবর রয়টার্স।


    পাম অয়েল আমদানিতে বিশ্বে ভারতের পরই দ্বিতীয় অবস্থান চীনের। করোনা মহামারীর স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। ফলে তেলের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে চীনে। তারই অংশ হিসেবে সম্প্রতি মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি বাড়িয়েছে দেশটি। মাত্র দুই সপ্তাহ আগে বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের জুনে সরবরাহ মূল্য দশমিক ৬১ শতাংশ হারে ২৩ রিঙ্গিত কমে। ভোজ্যপণ্যটির মূল্য সর্বশেষ টনপ্রতি ৩ হাজার ৭৬৮ রিঙ্গিতে (৯১১ ডলার ৬৯ সেন্ট) স্থির হয়। সেখান থেকে গত সপ্তাহে ২ শতাংশেরও কিছুটা বাড়ে। অন্যদিকে চলতি সপ্তাহে ভোজ্যতেলটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য বাড়ে দশমিক ৮ শতাংশ।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ