ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • সিনিয়র সাংবাদিক বজলুল করিম আর নেই

    সিনিয়র সাংবাদিক বজলুল করিম আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বজলুল করিম আর নেই। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


    তিনি সাংবাদিকতা শুরু করেন বগুড়ার পাঁচবিবির মহীপুর হক্কুল এবাদ মিশন হতে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কর্তৃক প্রকাশিত ‘হক কথা প্রচার’ নামক এক অনিয়মিত প্রকাশনার মাধ্যমে। সর্বশেষ প্রায় ২০ বছর আগে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কেন্দ্রীয় ডেস্কের বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন।

    শুক্রবার বাদ ফজর রূপনগর আবাসিক এলাকা ২৩ নং রোড জামে মসজিদে নামাজে জানাজার পর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হয়।

    জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাবের সিনিয়র সদস্য বজলুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ