ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • খুলনা বিভাগে এক দিনে ৩৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে এক দিনে ৩৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। এ সময় করোনা আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৯৩ জনের।

    এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) বিভাগে ৪১ জনের মৃত্যু এবং ১ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শুক্রবার (৩০ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। 

    স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজন করে মৃত্যু হয়েছে খুলনা ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে যশোরে সাতজন, ঝিনাইদহে পাঁচজন, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

    খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৩৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৩৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৭৭১ জন। 

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জনের। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৩১ জনের। মারা গেছেন ৬২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৯ জন।

    বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৪১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০৮ জন।

    সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩৩১ জন।

    ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৪২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৬৩১ জন। মোট মারা গেছেন ৩৪১ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৬৩ জন।

    ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৮ জনের। মোট মারা গেছেন ৯২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৮ জন।

    মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ২৮ জনের। মোট মারা গেছেন ৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।

    ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৪৮৮ জন। মোট মারা গেছেন ১৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭২৩ জন।

    ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৯৭ জনের। মোট মারা গেছেন ৫৪৮ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৫ জন।

    চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৯৪ জন। মোট মারা গেছেন ১৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯০৩ জন।

    মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৫১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ