ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: এক বছরেও গ্রেপ্তার হয়নি পলাতক ২ আসামি

    মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: এক বছরেও গ্রেপ্তার হয়নি পলাতক ২ আসামি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অটোচালক আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তাদের তিন বছরের একমাত্র মেয়ে আশফিয়া হত্যার আজ এক বছর। বছর পার হলেও পলাতক দুই আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় মামলার বাদি ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

    সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুলাই গভীর রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে উপজেলার ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল, তার স্ত্রী ও মেয়েকে ঘরে ঢুকে হত্যা করেছেন আরেক অটোচালক অলি বিশ্বাস ও তার তিন সহযোগী। হত্যাকান্ডে পর আয়নালের ঘরে থাকা টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যান অলি ও তার সহযোগীরা। হত্যাকান্ডে পরের দিন আয়নালের শ্বশুর আবুল কালাম সরদার অজ্ঞাত আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

    পরে ক্লু-বিহীন এ ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে যৌথভাবে মাঠে নামে ডিবি, পিবিআই ও সিআইডিসহ পুলিশের পাঁচটি বিভাগ। ঘটনার ৯ দিন পর প্রযুক্তি ব্যবহার করে রহস্য উদঘাটন করে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা বিভাগ। থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত বছরের ৮ আগস্ট রাতে হত্যাকান্ডের মাস্টার মাইন্ড অলি বিশ্বাসকে (৩৮) সাফা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এরপর অলির দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী রাকিবকেও (২০) ওই রাতে ধানীসাফা গ্রামের বসত বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

    গ্রেপ্তারকৃত অলি উপজেলার ধানীসাফা গ্রামের মৃত. তুজাম্বর আলীর বিশ্বাসের ছেলে এবং অপর আসামি রাকিব একই গ্রামের কাওসার বেপারীর ছেলে। গ্রেপ্তারকৃতরা আদালতের কাছে হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ও অপর দুই আসামীর নাম প্রকাশ করে। পুলিশ গ্রেপ্তারের স্বার্থে পলাতক দুই আসামীন নাম প্রকাশ করেনি। 

    মামলার বাদি আবুল কালাম সরদার তার মেয়ে, জামাই ও একমাত্র নাতী হত্যকারী দুই জনকে ওই সময় পুলিশ গ্রেপ্তার করতে পারলেও একবছরে বাকি দুই আসামি গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। হত্যা কান্ডের এক বছরের মাথায় নবাগত পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান (পিপিএম) গত শনিবার ঘটনাস্থল পরিদর্শণ করে পলাতক আসামীদের দ্রত গ্রেপ্তার করা হবে বলে এ আশ্বাস দেন। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ