ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেল শিশু শিক্ষার্থী

    পিরোজপুরে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেল শিশু শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কলাখালীতে গোসল করতে নেমে মোঃ ফারজিন খান (১২) নামের এক  মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শিশু ফারজিন সদর উপজেলার দক্ষিণ পুখুরিয়ার টোনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

    নিখোঁজ মাদরাসা ছাত্র ফারজিন খান খুলনার লবনচারা উপজেলার জিন্না পাড়া গ্রামের হাফিজ খানের ছেলে। সে  খুলনা শিপইয়ার্ড হাফিজিয়া মাদরাসার ছাত্র।

    নিখোঁজ ছাত্রের মামা রিয়াজ মোল্লা  বলেন, আজ দুপুরের দিকে তিনি, তার ভাগ্নে ফারজিনসহ আরো ৫-৬ জন মিলে বাড়ির সামনের  টোনা নদীর ঘাটে  গোসল করতে যান। এ সময় নদীতে বেশ স্রোত ছিলো। তাই  ভাগ্নে ফারজিনকে পানি থেকে উঠতে বলে তিনি গোসল শেষ করে বাড়িতে চলে যান। কিছু সময় পর সেখানে থাকা অন্যরা গিয়ে ফারজিনকে নিখোঁজের খবর জানায়। বিষয়টি  জেলা ফায়ার সার্ভিসকে  জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়েও ফারজিনকে উদ্ধার করতে পারে নি।

    এ ব্যাপারে সেখানে কাজ করা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. জাফর আহম্মেদ জানান, উদ্ধারের কাজে ফায়ার কর্মীরা কাজ করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

    শিশুটির পরিবারের কাছ থেকে জানাযায়, ফারজিন ঈদ উপলক্ষে মামা বাড়িতে বেড়াতে আসে। লকডাউনের কারণে খুলনা যেতে পারে নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ