ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • সম্পদের হিসাব দিতে প্রস্তুত ওবায়দুল কাদের

    সম্পদের হিসাব দিতে প্রস্তুত ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সম্পদের হিসাব বিবরণী দাখিলে আমাদের কারও আপত্তি থাকার কথা নয়। সম্পদের হিসাব দিতে আমি নিজেও প্রস্তুত আছি।

    বৃহস্পতিবার (২৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ সততা ও স্বচ্ছতার সাথে সরকার ও দেশ পরিচালনা করছেন। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। এমপি-মন্ত্রীসহ কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, যে কোনও অপরাধের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে অনেক নেতাকর্মী এবং এমপির বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নিয়েছে, সরকার কাউকেই রক্ষা করতে যায়নি। এমনকি দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের উপর সরকারের পক্ষ থেকে কোন হস্তক্ষেপ বা বাধা নেই।

    করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে মাস্ক পরিধানের আহবান জানিয়ে ওবায়দুল কাদের। তিনি বলেন, ভ্যাকসিনের চেয়েও কার্যকরী হচ্ছে মাস্ক। বাংলাদেশের যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন বিভিন্ন দেশ থেকে সে পরিমাণ ভ্যাকসিন পর্যায়ক্রমে আসবে। ভ্যাকসিন নিয়ে সংকট কেটে যাবে।

    তিনি বলেন, করোনার এই সংকটময় মুহূর্তে বিএনপি নিজেদের চরম ব্যর্থতা আড়াল করতেই একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। মিথ্যাচারই বিএনপির এখন একমাত্র অবলম্বন।


    ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির মতো কথা- সর্বস্ব কোন রাজনৈতিক দল নয়। নিজের সবকিছু নিয়ে অকাতরে মানুষের পাশে দাঁড়ায় বলেই জনগণ আওয়ামী লীগকেই বিপদে বন্ধু মনে করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ