ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পুলিশ কনস্টেবলের গাঁজা ব্যবসা!

    পুলিশ কনস্টেবলের গাঁজা ব্যবসা!
    পুলিশ কনস্টেবলের গাঁজা ব্যবসা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় গাঁজাসহ হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার হাঁটুভাঙা কান্দাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন আমিরগঞ্জ ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে গাঁজা বহনে ব্যবহার করা একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল।

    রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার গাঁজাসহ এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে গাজীপুর হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা (২৮), মৃত মো. শাহাজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান (৩০), কুমিল্লা সদর উপজেলার উত্তর রামপুর এলাকার সোহেল রানা (৩৮) ও নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙা কান্দাপাড়া এলাকার মো. শাহাজাহান মিয়ার ছেলে ইমন মিয়া (৩০)।

    রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, একটি প্রাইভেটকার ও নম্বরবিহীন মোটরসাইকেলে গাঁজা বহন করা হচ্ছিল এমন সংবাদ পেয়ে উপজেলা হাঁটুভাঙা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

    তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে একজন গাজীপুর হাইওয়ে থানার কনস্টেবল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত এক কনস্টেবলসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ