ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, জন জীবন বিপর্যস্ত

    মঠবাড়িয়ায় ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, জন জীবন বিপর্যস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিম্নচাপের প্রভাব ও দু’দিনের অব্যাহত ভারী বর্ষণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহর ও ১১ ইউনিয়নের নিম্নাঞ্চলে ৪/৫ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এত সাড়ে তিন শতাধিক মাছের ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। বিশেষ করে রাস্তা-ঘাট, বসত বাড়ি পানিতে ডুবে থাকায় রান্না-বান্ন করতে না পারায় অনাহারে ও অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে বহু মানুষ। 

    এ দিকে ভারী বর্ষণের অতিরিক্ত পানিতে পৌর শহরের দক্ষিণ বন্দর, থানাপাড়া, মিরুখালী রোড ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হলে দশ হাজার পৌরবাসী ভোগান্তির মধ্যে পড়েন।

    উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন তালুকদার জানান, বলেশ^র নদ তীরবর্তী মাঝেরচর, খেতাচিরা, উলুবাড়িয়া, ভোলমারা, খেজুরবাড়িয়া, পশ্চিম মিঠাখালী ও মিরুখালী, রাজারহাট বেড়ি বাঁধ উপচে পানি লোকালয়ে ঢুকে পড়ায় পানি বন্দি হয়ে পড়েছে এলাকাবাসী। 

    এছাড়া উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৪৫ হেক্টর জমির ৪৫টি ঘের ও ৩০৫টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। 

    উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ বলেন, ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকার জনগণ যদি পানি বন্দি থাকে তাদেরকে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে নিয়ে খাবারের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ