ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত

    করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি।

    কিশোর ভট্টাচার্য জানান, ৩ থেকে ৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গতকাল সোমবার (২৬ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করেছেন। বর্তমানে তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আপাতত জটিল কোনো সমস্যা দেখা দেয়নি।

    এদিকে আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এএসএ মুয়িয সুজন জানান, গত কয়েকদিন ধরে সাবেক এ অর্থমন্ত্রী শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রোববার তিনি করোনা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

    এসময় তিনি পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিত এর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ