ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু

    পিরোজপুরে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মৃতরা হলেন- মঠবাড়িয়ার তুষখালী এলাকার শান্তি লতা (৭৫), কাউখালীর গৌরাঙ্গ মিস্ত্রি (৭০), ভান্ডারিয়ার তেলিখালী এলাকার আনসার হালদার (৭৫) এবং নেছারাবাদের সুবোধ মিস্ত্রি (৭০)।

     জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ২ হাজার ৫৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৫৫ জন, নাজিরপুরে ২৬ জন, ভান্ডারিয়ায় ১৬ জন, নেছারাবাদে ২ জন, কাউখালীতে ১৭ জন এবং মঠবাড়িয়ায় ১৯ জন রয়েছেন। 

    জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৪১ জন। সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, ২৪ ঘণ্টায় ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত ৪৫ জন ভর্তি আছেন। এ সময় জেলায় চারজন মারা গেছেন। 

    জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন। জেলার প্রত্যেক উপজেলায় একটি ও পিরোজপুর শহরে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কঠোর লকডাউনেও যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

    গত ২৪ ঘণ্টায় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯টি মামলায় ২৭ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসহায়তাও চলমান রয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ