ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • হিজলায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    হিজলায় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামি স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাব হোসেন, ও সহ সভাপতি দেলোয়ার হোসেন। 

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মোঃ বিন কাশেম টেনু, ছাত্রলীগ নেতা কাজী পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য কালাক বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি রফিক মল্লিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শাহে আলম বেপারি, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী সুফিয়ান সহ সকল ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি, সম্পাদক সহ অনান্য নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা স্বেচ্ছাসেবকলীগের গৌরবের ২৭ বছরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সুস্থতা কামনা সহ বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়া মোনাযাত করা হয়।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ