ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক সমাজ। মঙ্গলবার সকালে সরকারি কলেজ মিলনায়তনে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজীম উল হক।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে জেরে সম্প্রতি জনৈক জিয়া খান অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে জমি দখলের ভিত্তিহীন অভিযোগ এনে মিথ্যা অপপ্রচার চালান। যা প্রথম শ্রেণীর একজন সরকারি কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ গোলাম মোস্তফাকে সামাজিক ভাবে চরম অপমান ও হেনস্তার শামিল।


    এসময় উপস্থিত ছিলেন, ডাঃ রুস্তম আলী ফরাজি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ আলম আল মারুফ, সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, তুষখালী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, গুদিঘাটা সিনিয়র আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজ উল্লাহ, কেএম লতীফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, ছাত্রলীগ নেতা মশিউর রহমান মর্তুজা, মিজানুর রহমান ফরাজিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ