ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার ৩ আসামী রিমান্ডে

     মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার ৩ আসামী রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে  নিহত কৃষক আব্দুল হক শিকদার (৫০) হত্যা মামলায় ৩ আসমীকে সোমবার রিমান্ডে এনেছে থানা পুলিশ।

    আসামীরা হলো- উপজেলার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত. হামেজ উদ্দিন হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (৫৫), খালেক হাওলাদারের ছেলে ছগির (৩৫) ও মৃত. গণি খায়ের ছেলে আইয়ুব আলী (৬৫)। 

    গত শনিবার তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে। আদালতের বিচারকি হাকিম কামরুল আজাদ রোববার বিকেলে শুনানী শেষে প্রত্যেককে ৩ রিমান্ড মঞ্জুর করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল রিমান্ড এর সত্যতা নিশ্চিত করে জানান,ব্যপক জিজ্ঞাসাবাদ হত্যার আসল ঘটনা বেড়িয়ে আসবে। 

    এ মামলার এজাহার নামীয় অন্যান্য আসামী গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। উল্লেখ্য- গত শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে মতলেব শিকদার গং ও নাসির হাওলাদার গংরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ৫ নারীসহ ২০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দু’পক্ষেও কৃষক আব্দুল হক সহ ৮ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

    গুরুতর আহত আব্দুল হক শিকদারকে বরিশাল থেকে আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মাওয়া এলাকায় এ্যাম্বুলেন্সে মারা যান। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রুহুল শিকদার বাদী হয়ে ১৯ জন নামীয় ও অজ্ঞাত ১৫ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। নিহত আব্দুল হক শিকদার দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মৃত. হাতেম শিকদারের ছেলে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ