ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • প্রধানমন্ত্রীর উপহারের আম পেলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি

    প্রধানমন্ত্রীর উপহারের আম পেলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি ‘হাড়িভাঙা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপহার গ্রহণ করে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির দফতর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

    রোববার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


    পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আমগুলো গত ২১ জুলাই হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রপতির সচিবালয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেস প্রোটোকল অফিসার, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ও ইন্দোনেশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটকল অফিসার উপহার গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    শুভেচ্ছা উপহার হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ব্রুনাইয়ের রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ