ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • আমতলীতে করোনায় নারীর মৃত্যু

    আমতলীতে করোনায় নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে জেসমিন নামের এক নারীর মৃত্যু হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।

    জানাগেছে, আমতলী পৌর শহরের জব্বার মৃধার স্ত্রী জেসমিন বেগম বেশ কয়েক দিন ধরে করোনায় উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার বেলা ১১ টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক তাকে করোনা ইউনিটে ভর্তি করেন।

     ভর্তি হওয়ার পরপরই তিনি ওই ইউনিটে মারা যান। জেসমিন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পাশা তালুকদারের জ্যেষ্ঠ কন্যা।

    জেসমিনের ছোট ভাই সোহেল তালুকদার বলেন, আপা পূর্বে ডায়রিয়ায় আক্রান্ত হয়। রবিবার বেশী অসুস্থ হয়ে পড়লে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওই হাসপাতালে অক্সিজেন দেয়া অবস্থায় তিনি মারা যান।

    আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ মোশেরদ আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে জেসমিন নামের এক রোগীকেব ভর্তি করা হয়। ভর্তির  কিছুক্ষণ পরেই করোনা ইউনিটে মারা যান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ