ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পিরোজপুরে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ২

    পিরোজপুরে ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের স্বরূপকাঠির উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে এ ঘটনায় গ্রেফতার দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

    জানা গেছে, শনিবার রাতে ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ৬ জনকে আসামি করে স্বরুপকাঠী থানায় মামলা দায়ের করে। ওই রাতেই পুলিশ এ ঘটনায় স্বরুপকাঠীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে গভীর রাতে দুই জনকে গ্রেপ্তার করে। 

    গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার স্বরুপকাঠী উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নন্দুহার গ্রামের ফিরোজ ফকিরের ছেলে ফারদিন উজ্জল হোসেন (১৯) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে মকবুল হোসেন (২০)। 
    কিশোরীর পিতা জানান, স্বরূপকাঠির উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বাররা গ্রামে তার বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছরের মেয়েকে নানা প্রলোভন দেখিয়ে প্রতিবেশি আসামীরা বিভিন্ন সময় ধর্ষণ করে। এক পর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়। বর্তমানে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা। 
    এ পর্যন্ত অভিযুক্ত ৬ জনের নাম জানা যায়। 

    এ বিষয়ে স্বরুপকাঠী থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, ধর্ষণের শিকার কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।' 

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ