ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • করোনা মোকাবেলায় অদম্য যোদ্ধা আমতলীর এসিল্যান্ড নাজমুল ইসলাম

    করোনা মোকাবেলায় অদম্য যোদ্ধা আমতলীর এসিল্যান্ড নাজমুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণে ও জীবনের ঝুঁকি নিয়ে বরগুনার আমতলী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা চষে বেড়াচ্ছেন করোনাযুদ্ধের এক অদম্য যোদ্ধা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম।  কাজের ধারাবাহিকতায় তিনি প্রতিদিন সকালে থেকে রাত পর্যন্ত উপজেলার প্রধান প্রধান হাটবাজার ও বিভিন্ন দোকানপাট, বিপণী বিতানগুলোতে নিজ হাতে লিফলেট বিতরণ ও মাইকিং করে করোনা সংক্রমণের বিষয়ে মানুষকে সচেতনতা করে চলছেন। 

    কোভিড-১৯ করোনাভাইরাসে উপজেলার বিভিন্নস্থানে গুরুত্বপূর্ন স্থানে  অবিরাম ছুটে চলেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম। জনগণকে ঘরে রাখা, কোয়ারেন্টিন ও লকডাউন অমান্যকারীদের ঘরে ফেরানোর কাজসহ জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন। দেশের এমন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিনে রাতে উপজেলার বিভিন্ন স্থানে ছুটে চলেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম। 

    তিনি বলেন, করোনা একটি যুদ্ধ চ্যালেঞ্জ নিয়ে সকলে মিলে এ যুদ্ধের মোকাবেলা করতে হবে। সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া যাবে না। নিজে সচেতন থেকে পরিবার পরিজনকে করোনা থেকে বাঁচাতে হবে।  সর্বপরি  উপজেলা বাসী করোনা মহামারী থেকে রক্ষার জন্য  সকল প্রকার সরকারী নির্দেশনা বাস্তবায়নে তিনি বদ্ধ পরিকর বলে জানান ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ