ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • 'করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে'

    'করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে'
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, নিরপেক্ষ দৃষ্টিতে তালিকা তৈরি করে সরকারি ব্যবস্থাপনায় দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    রোববার (২৫ জুলাই) দুপুরে জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক ভিডিওবার্তায় এসব কথা বলেন জিএম কাদের।

    জাপা চেয়ারম্যান বলেন, পিপিআরসি ও ব্র্যাকের সাম্প্রতিক গবেষণা জরিপ বলছে, করোনায় এক বছরে দেশের প্রায় ১৫ শতাংশ মানুষের জীবনমান নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। সংখ্যায় তা প্রায় ২ কোটি ৪৫ লাখ। আর আগে থেকে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন আরও কয়েক কোটি মানুষ। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, সে সংখ্যাও সাড়ে তিন কোটির কম নয়।

    করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে চলমান বিধিনিষেধে দারিদ্র্য হার আরও বাড়ার আশঙ্কা আছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য হার বাড়ার প্রধান কারণ মানুষের কর্মহীনতা ও আয় কমে যাওয়া। বিধিনিষেধের কারণে এসব পরিবারের সদস্যরা কাজের জন্য বের হতে পারছে না। দিন এনে দিন খাওয়া মানুষের পরিবারে মজুদ থাকে না খাবার। আবার দরিদ্র পরিবারের অনেকের প্রয়োজন জীবন রক্ষাকারী ওষুধ। শিশু খাদ্য প্রয়োজন অনেক পরিবারে। এমন অবস্থায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে কর্মহীনদের পরিবারে। এ প্রেক্ষিতে যথাযথ তালিকা করে দরিদ্রদের মধ্যে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ