ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
  • তিন ভাগে বিভক্ত ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

    তিন ভাগে বিভক্ত ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী (২৬ জুলাই) সোমবার। ১৯৫৭ সালের ২৬ জুলাই মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে মধ্যপন্থী এই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। যদিও ন্যাপ এখন কয়েকটিভাগে বিভক্ত এবং সবগুলো দলের সাংগঠনিক অবস্থা খুবই নড়বড়ে।

    দলের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা। 

    তারা বলেন, আজ থেকে ৬৪ বছর পূর্বে জাতির এক চরম ক্রান্তিকালে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশ্বনন্দিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও গণমানুষের মুক্তির লক্ষ্যে ন্যাপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যাপ এ অঞ্চলের মানুষের মুক্তি, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করছে। তারই ধারাবাহিকতায় দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

    রোববার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ন্যাপের শীর্ষ এই দুই নেতা বলেন, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মওলানা ভাসানী, পরবর্তী চেয়ারম্যান মশিউর রহমান যাদু মিয়া, তার পরবর্তী চেয়ারম্যান শফিকুল গানি স্বপনসহ প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানাই। 

    তারা আরও বলেন, আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এদেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আজ সেই স্বপ্ন ও প্রত্যাশা ধ্বংসের পথে। দুর্নীতির মরণব্যাধিতে রাষ্ট্র ও সমাজ ক্ষতবিক্ষত। মুক্তিযুদ্ধের চেতনা আজ পদদলিত। বহুদলীয় রাজনীতি যদি না থাকে তাহলে সমাজ ও রাষ্ট্রে অশুভ ও অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটতে বাধ্য। আর অশুভ শক্তির উত্থান হচ্ছে সরকারের ভুল নীতির কারণে।

    উল্লেখ্য, বর্তমানে ন্যাপ ৩টি অংশে বিভক্ত। এরমধ্যে ন্যাপ- জেবেল রহমান গানি, ন্যাপ-অধ্যাপক মোজাফফর আহমদের দল নির্বাচন কমিশনের নিবন্ধিত। যদিও বর্তমানে মোজাফফর আহমদের মৃত্যুর পর এই দলের নেতৃত্বে আছেন তার সহধর্মিণী আমিনা আহমদ। এছাড়া নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে ঐক্য ন্যাপ নামে আরেকটি রাজনৈতিক দল রয়েছে। এই দলেরে সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। এরা সবাই এক সময় মওলানা ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপের নেতা ছিলেন। পরবর্তীতে দল ছেড়ে বেরিয়ে গিয়ে আলাদা-আলাদা ন্যাপ গঠন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ