ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • করোনার ভয়াবহতা থেকে দৃষ্টি সরাতে মামলা-গ্রেফতার : মির্জা ফখরুল

    করোনার ভয়াবহতা থেকে দৃষ্টি সরাতে মামলা-গ্রেফতার : মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের ভয়াবহতা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেছেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতা ও ভ্রান্ত নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টিকা ও চিকিৎসা না পেয়ে মানুষ মারা যাচ্ছে। ভয়াবহ এ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি সরাতে সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।


    স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল হোসাইন তালুকদারের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে রোববার (২৫ জুলাই) এসব কথা বলেন মির্জা ফখরুল। 

    তিনি বলেন, সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্নআয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। খাদ্য ও অর্থের কষ্টে মানুষ অর্ধাহার-অনাহারে দিন যাপন করছে। নিদারুণ কষ্টে মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে।

    বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করতে করোনা ভয়াবহতার মধ্যেও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদের গ্রেফতার করতে আরও হিংস্র হয়ে উঠেছে। নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা যেন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।

    অবিলম্বে জামাল হোসাইন তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত ‘অসত্য’ মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ