ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
  • করোনায় মারা গেলেন বিএনপি নেতা রিজভীর ভাগ্নে

    করোনায় মারা গেলেন বিএনপি নেতা রিজভীর ভাগ্নে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাগ্নে জিয়াউল আলম সিদ্দিকী (উল্লাস)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

    বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান তিনি।


    রুহুল কবির রিজভী জানান, কয়েকদিন ধরে অসুস্থ বোধ করায় তার ভাগ্নে উল্লাসকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা নমুনা পরীক্ষা করালে তার পজিটিভ আসে। শনিবার রাত আড়াইটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

    জিয়াউল আলম সিদ্দিকী পেশাগত জীবনে স্থানীয়ভাবে নানা ব্যবসায় নিয়োজিত ছিলেন। তিনি বগুড়ার গাবতলী উপজেলার পাচপাইকা গ্রামের সাবেক স্কুলশিক্ষক নূরুল আমিন আকন্দের ছোট ছেলে।

    ভাগ্নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, উল্লাস সবার অত্যন্ত স্নেহভাজন ও আদরের হিসেবে বেড়ে ওঠেছিল। ব্যক্তিজীবনে সে ছিল নিরহঙ্কারী ও সৎ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ