ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত বেল্লাল সরদার গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত বেল্লাল সরদার গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত একাধিক মামলার পলাতক আসামী বেল্লাল সরদার (৩০) গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার খাযের ঘটিচোরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । 

    গ্রেপ্তারকৃত বেল্লাল সরদার ওই খায়ের ঘটিচোরা গ্রামের শহীদ সরদারের ছেলে। মঠবাড়িয়া থানা এস আই সজল জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন পালিয়ে থাকা দুর্ধর্ষ ডাকাত একাধিক মামলার পলাতক আসামী বেল্লাল সরদার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালানো হয়। 

    এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, দুর্ধর্ষ ডাকাত একাধিক মামলার পলাতক আসামী বেল্লাল সরদার গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বেল্লাল সরদারকে  শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । তিনি আরও জানান, বেল্লাল সরদারের বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ