ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

     ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০২ পিস ইয়বাসহ মো. বখতিয়ার শরীফ (৫২) নামের এক মাদক কারবারী আটক করেছে থানা পুলিশ। সে ভাণ্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকার জামিরতলা গ্রামের মৃত আব্দুল কাদের শরীফের ছেলে। শুক্রবার রাত দেড় টার দিকে তাকে আটক করে থানা পুলিশ । 

    ভাণ্ডারিয়া থানার  উপ-পরিদর্শক (এস আই) মো. সিদ্দিকুর রহমান  জানান, শুক্রবার (২৩জুলাই) রাত দেড়টার দিকে আটককৃতের বাড়ির রাস্তার সামনে ৪- ৫ জনের একটি দল মাদক ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও বখতিয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় আটকৃতের দেহ তল্লাশি করে  ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

    এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, আটককৃত বখতিয়ার শরীফ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । মামলা নম্বর ১৯ ।  শনিবার (২৪জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  

    তিনি জানান, সে একজন নিয়মিত মাদক ব্যবসায়ী। তার বির”দ্ধে ৪টি মাদক মামলা  বিচারাধীন রয়েছে। এর আগেও একটি অস্ত্র মামলায় ১৪ বছর সাজা ভোগ করে বের হয়। এ ছাড়াও এর ৩ দিন আগে মাদক ব্যবসায়ী বখতিয়ারের ছেলে রাকীব শরীফ (২৩) কে ৩০ পিস ইয়াবা সহ আটক করা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ