ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • খাদ্য সমাগ্রী দিয়ে অটোচালকদের রাস্তা থেকে বাড়ি পাঠালেন ইউএনও

    খাদ্য সমাগ্রী দিয়ে অটোচালকদের রাস্তা থেকে বাড়ি পাঠালেন ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় ক্ষতি কাটিয়ে বেঁচে থাকার তাগিদে যারা অটো রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছেন তাদের খাদ্য সহায়তা দিয়ে গাড়ি নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।

    আজ শনিবার (২৪ জুলাই) শহরের বিভিন্ন স্থানে অটোরিক্সাচালকদের মাঝে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

    খাদ্য সহায়তা বিতরণকালে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  অনুপ দাসসহ সরকারী অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    এসময় ৩০ জন অটো রিক্সা চালককে (চাল, ডাল, তেল, লবন ও পিয়াজ) খাদ্য সহায়তা  দিয়ে গাড়ি নিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
     
    পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ বলেছেন, আমরা যে মোবাইল কোর্ট পরিচালনা করি তার উদ্দেশ্য শুধু জরিমানাই করা নয়, মানুষকে সচেতনও করা। আমরা দেখেছি যারা মূলত অটো চালায় তারা বেশিরভাগই অস্বচ্ছল। আমরা তাদের জরিমানা না করে তাদের সচেতন করছি যে করোনার এই মহামারীর মধ্যে বের হওয়া যাবে না এবং আমরা সেই সাথে তাদের ১ সপ্তাহ খাবার মতো খাদ্যসামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। যাতে তাদের পরিবারের ভরনপোষন অন্তত এক সপ্তাহ চলে এবং তারা যাতে রাস্তায় না আসে এটাই আমাদের উদ্দেশ্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ