ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা
  • বরিশালে ‘কঠোরতম লকডাউন‘ পালনে কঠোর অবস্থানে প্রশাসন

    বরিশালে ‘কঠোরতম লকডাউন‘ পালনে কঠোর অবস্থানে প্রশাসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ‘কঠোরতম লকডাউনের’ ২য় দিনে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন সংশ্লিষ্টরা। ‍এসময় স্বাস্থ্যবিধি না মানায় ১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমান‍া করা হয়েছে। 

    আজ (শনিবার ২৪ জুলাই) সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‍এই অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

    অভিযানে বেলা সাড়ে ১১ টার দিকে বরিশালের অনামি লেনের দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫শ টাকা করে জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটট রয়া ত্রিপুরা। মুনশি কাগজ ঘর ‍এবং হাজী হাবিব ‍এন্টারপ্রাইজকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

    অপরদিকে বেলা পৌনে ১২ টার দিকে নগরীরর ফকির বাড়ি রোড ‍এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। ‍এসময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় খান মেডিকেল হলের স্টাফকে ১ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন বিএমপির সদস্যরা।

    অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ