ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পাথরঘাটায় আকিজ গ্রুপের এসআর’র ঝুলন্ত লাশ উদ্ধার  

     পাথরঘাটায় আকিজ গ্রুপের এসআর’র ঝুলন্ত লাশ উদ্ধার  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা পাথরঘাটা উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডে শুক্রবার সকালে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় মুন্না নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, মুন্নার গ্রামের বাড়ি যশোর জেলায়। তিনি পাথরঘাটায় আকিজ গ্রুপ এসআর হিসেবে চাকরি কর্মরত ছিলেন।

    তিনি পাথরঘাটা পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবসরপ্রাপ্ত  পুলিশ সদস্যের বাসায় দীর্ঘদিন যাবৎ ভাড়াটিয়া ছিলেন। ঘর মালিক জানায় আমার জানা মতে মুন্না ছেলে হিসেবে অত্যন্ত নম্র এবং ভদ্র ছিলো কখনো কারো সাথে আড্ডা ছিল না এবং নেশা জাতীয় কোন দ্রব্যের সাথে কখনো যুক্ত ছিল না। 

    আজ সকালে ঘর মালিক তাকে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে অনেকবার ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে পিছনের জানালা খুলে দেখেন তার লাশ রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে। পরবর্তীতে তিনি পাথরঘাটা থানায় খবর দিলে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ আবুল বাশার এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। 

    পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, লাসের যা অবস্থা দেখা যাচ্ছে তাতে প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা হতে পারে । তদন্ত চলতেছে , লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তিনি আরো জানায় তার কাছে থাকা মোবাইল থেকে তার বাড়িতে ফোন করা হয়েছে তারা ইতিমধ্যে পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ