ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা

    ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার আমতলীতে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে প্রতিপক্ষরা ।  বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া বাজারে রহিমের দজির্র দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত নিজাম মীর (৫৫) উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৯নং ওয়াডের্র ইউপি সদস্য। 

    প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান ছয়টা মোটরসাইকেল যোগে ফারুক আকনের ছেলে মোঃ সোহেল আকন এবং মোঃ ছোমেত আকনের ছেলে রনির নেতৃত্বে অতর্কিত নিজাম মীর এর উপরে হামলা করে কুপিয়ে যখম করে। এ সময় জনতা তাদের গণধোলাই দেয় এবং নিজাম মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

    আহত নীজাম মীর জানান, সন্ধ্যায় প্রতিবেশী ফারুক আকন মোবাইল ফোনে আমাকে কবিরাজপাড়া বাজারে আসতে বলে, আমি বাজারে আসি। কিছু বুঝে উঠার আগেই রহিম মিয়ার দজির্র দোকানের সামনে বসে ফারুক আকনের ছেলে মোঃ সোহেল আকন (৩০) এবং মোঃ ছোমেত আকনের ছেলে রনি (২২) আমার গলাতে বটি-দা দিয়ে কোপ দেয়। 

    এ সময় আমি লাফ দিলে আমার বাঁম হাতের কনুই এর উপর কোপ লাগে। আমার নাত-জামাইয়ের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল, আমি সেটা মীমাংসা করে দিয়েছিলাম। তালতলী হাসপাতালের ডাঃ দিলিপ রায় জানান, আহত ব্যক্তির কোপের ক্ষত অনেক গভীরে পড়েছে ।  প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে  পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় তালতলী থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ