ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • হারানো ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ পরিকল্পনামন্ত্রীর

    হারানো ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ পরিকল্পনামন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় পর উদ্ধার হয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি। হারানো ফোন উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

    সোমবার (১৯ জুলাই) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ধন্যবাদ জানান।  


    পরিকল্পনামন্ত্রী বলেন, আমার হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করায় বাংলাদেশ পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস ছিল, ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এজন্য অনেক ধন্যবাদ।

    একই দিন সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। তখনই তার হাত থেকে আইফোনটি নিয়ে পালিয়ে যান এক ছিনতাইকারী। পরে এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।

    মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী ৩০ মে সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে (ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪) করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। সেসময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যান। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করেন। কিন্তু ছিনতাইকারীকে ধরা যায়নি। 

    পরে পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফায় হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ