ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধি কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ  

     মঠবাড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধি কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হৃদয় (১৭) নামে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে থানা পুলিশ । রোববার (১৮ জুলাই ) রাতে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল থানা নারী, শিশু ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্ক এর মাধ্যমে মামা কৃষ্ণ চন্দ্র দাশ এর কাছে আনুষ্ঠানিক ভাবে ঐ কিশোরের হস্তান্তর করেন। হৃদয় ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রতন চন্দ্র দাশের ছেলে। এর আগে গত ১৭ জুলাই সে হারিয়ে যায় বুদ্ধি প্রতিবন্ধি হৃদয় । 

    জানা গেছে, রোববার বিকেলে উপজেলার সবুজনগর বটতলা বাজার এলাকায় ওই প্রতিবন্ধি কিশোরকে ন্থানীয়রা ঘোরা ফেরা করতে দেখে নাম ঠিকানা জানতে চায়। এসময় ওই কিশোরের কথাবার্তা অস্বাভাবিক মনে হলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে  কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। 

    পরে বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে প্রতিবন্ধি কিশোরের আসল পরিচয় জানতে পারে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, বুদ্ধি প্রতিবন্ধি কিশোর হৃদয়কে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। হারানো হৃদয়কে ফিরে পেয়ে পরিবার অনেক খুশি হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ