ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনায় ওসি শহিদুল ইসলাম শাহিনের মৃত্যু

    করোনায় ওসি শহিদুল ইসলাম শাহিনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম শাহিনের (৫৭) মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তিনি পিরোজপুরের নাজিরপুরে মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও নাজিরপুর পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সত্তারের ছেলে।

    তিনি খুলনা জেলায় সিআইডি পুলিশের পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। শাহিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেজো ভাই উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু।

    ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু জানান, তিনি (শাহিন) ২২ মে থেকে করোনার উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে তার নমুনা পরীক্ষা করালে করোনা পজিটিভ হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ