ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাণ্ডারিয়ায় সাবেক জেপি নেতা হেমায়েত উদ্দিনের ইন্তেকাল

    ভাণ্ডারিয়ায় সাবেক জেপি নেতা হেমায়েত উদ্দিনের ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা সাবেক জেপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মো. হেমায়েতে উদ্দিন হাওলাদার (৬৫) রবিবার রাতে ঢাকার ধানমন্ডি মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যু কালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল দশটায় নয়াখালী মাটিভাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

    এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ,সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জাতীয় পার্টি-জেপির প্রেসিডিয়াম সদস্য,দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক এবং সাবেক এমপি তাসমিমা হোসেন। 

    এছাড়াও শোক প্রকাশ এবং সমবেদনা জানান, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নেতা,ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহবায়ক  মো. মনিরুল হক মনি জোমাদ্দার, পিরোজপুর জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক  মো. মাহিবুল হোসেন মাহিম, আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম,  পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার,  ধাওয়া ইউপি চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান টুলু,  গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী,  কাউখালী  উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি  আসাদুল কবির স্বপন তালুকদার সহ বিশিষ্টজনরা। মঙ্গলবার বাদ আছর মরহুমের বাড়ি সংলগ্ন নয়াখালী মাটিভাঙ্গা জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ