ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা
  • রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৪ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজে আরও ১৪ জনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে মৃত্যু কমেছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

    রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনা পজিটিভ ৫ জন, করোনার উপসর্গে ৯ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ নিয়ে জুলাই মাসের ১৯ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৩৩৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে সবচেয়ে বেশি মারা যান ১৪ জুলাই ২৫ জন ও সবচেয়ে কম ৪ জুলাই ১২ জন। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মারা যান ৪০৫ জন।

    রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর ৩ (পজিটিভ ১, উপসর্গে ২) জন, চাঁপাইনবাবগঞ্জে ২ (উপসর্গ) জন, নাটোরের ৪ (উপসর্গ) জন, পাবনা ১ (পজিটিভ ১) জন, নওগাঁর ২ (উপসর্গ) জন, কুষ্টিয়ার ২ (পজিটিভ ১, উপসর্গ ১) জন।

    তিনি বলেন, আজ সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪৫৪ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৫০৮ জন। গতকাল শুক্রবার ভর্তি ছিলেন ৫০৬ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬ জন।

    পরিচালক জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫০৮ জনের মধ্যে ২৫০ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৭ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন।

    শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতালের পৃথক ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ৮৯ জনের। রাজশাহীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৮.৫৯% এবং চাঁপাইনবাবগঞ্জে ১১.৬১%।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ