ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত

    তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে কৃষি জমিতে পানির পাম্প দিয়ে সেচ করার সময় পায়ে বিদ্যুৎ সংযোগের তার লেগে শামসুল হক (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল উপজেলার সোনাকাটা ইউনিয়নের লালুপাড়া এলাকার বাসিন্দা।

    জানা যায়, কৃষক শামসুল হক তার চাষকৃত কৃষি জমিতে পানির পাম্প দিয়ে সেচ করছিলেন। এসময় অসাবধানতাবশত পানির পাম্প (সেচ মেশিন) লাইনের সংযোগ তারটি পায়ে লেগে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা শামসুল হককে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

    তালতলী হাসপাতালের চিকিৎসক ডাঃ দিলীপ চন্দ্র রায় জানান, হাসপাতালে আনার পূর্বেই কৃষক শামসুল হকের মৃত্যু হয়েছে। তালতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, কৃষক শামসুল হক জমি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মারা যাওয়ার সংবাদ পেয়েছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ