ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • জাতীয় নেতা মহিউদ্দীন আহমেদ’র মৃত্যুবার্ষিকী আগামীকাল

    জাতীয় নেতা মহিউদ্দীন আহমেদ’র মৃত্যুবার্ষিকী আগামীকাল
    প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নেতা মহিউদ্দিন আহম্মেদ এর ২৫ তম মৃত্যু বার্ষিকী আগামীকাল (১২ এপ্রিল) সোমবার। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকার ধানমন্ডি ৩২ নং সড়কের বাস ভবনে ও নিজ গ্রাম উপজেলার গুলিশাখালীর মিয়া বাড়িতে মহিউদ্দিন আহম্মেদ স্মৃতি সংসদ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ১৯৯৭ সালের ১২ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। তাকে ঢাকাস্থ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

    মহিউদ্দিন আহমেদ ১৯২৫ সালের ১৫ জানুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালীর মিয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রাক্তন এমএলসি আজাহার উদ্দিন মিয়া।

    মহিউদ্দিন আহমেদ ব্রিটিশবিরোধী আন্দোলন, মাতৃ ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামের সংগঠক। পূর্ব পাকিস্তানে ও বাংলাদেশে অনুষ্ঠিত সকল রাজনৈতিক আন্দোলনে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ব্রিটিশ-পরবর্তী পাকিস্তান আমলের শুরুতে তিনি মুসলিম লীগের কর্মী ছিলেন। আওয়ামীলীগে যোগ দিয়ে সর্বশেষ তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে মঠবাড়িযা থেকে এমএলএ নির্বাচিত হন। 

    স্বাধীন বাংলাদেশে তিনি বিলুপ্ত বাকেরগঞ্জ-১০ আসন থেকে ১৯৭৩ সালের প্রথম, বাকেরগঞ্জ-১৭ আসন থেকে ১৯৭৯ সালের দ্বিতীয় ও পিরোজপুর-৩ আসন থেকে ১৯৯১ সালের পঞ্চম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ