ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • চলে গেলেন সাবেক আইজিপি সিদ্দিকী, বেনজীর আহমেদের শোক

    চলে গেলেন সাবেক আইজিপি সিদ্দিকী, বেনজীর আহমেদের শোক
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক পুলিশ প্রধান ও সচিব এ. ওয়াই. বি. আই. সিদ্দিকী (৭৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহির রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। 

    আজ রবিবার (১৮ জুলাই) এক শোক বার্তায় তিনি বলেন, এ. ওয়াই. বি. আই. সিদ্দিকী একজন সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন। আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশ ও জনগণের কল্যাণ এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। তিনি বাংলাদেশ পুলিশের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

    জনাব সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ০৭ জুন ২০০০ সাল পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সাথে আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

    মরহুমের প্রথম জানাযা আজ (১৮ জুলাই) সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, সাবেক পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। 

    জানাযা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন। 

    পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন নেতৃবৃন্দও পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। 

    জানাযা শেষে বাংলাদেশ পুলিশের ব্যাবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঠানো হয়েছে। সেখানে আজ (১৮ জুলাই) বাদ আছর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ